যে ৮টি সহজ কৌশলে সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী হবে
একসঙ্গে বেশি সুগন্ধি ব্যবহার করবেন না। একবারে বেশি ব্যবহার করলে ঘ্রাণের তীব্রতা বেশি হয়ে যায়, ফলে অনেক সময় ঘ্রাণটি আর সুন্দর থাকে না। এ ছাড়া বেশি সুগন্ধি অন্য মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে। জেনে নিন, সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার আরও কিছু কৌশল।
গোসলের পর
শুষ্ক ত্বকে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই গোসলের পর কিছুটা আর্দ্র ত্বকে সুগন্ধি ব্যবহার করলে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যায়।
আগে ডিওডোরেন্ট
ঘর্মাক্ত শরীরে সুগন্ধি দিলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়। তাই শরীর থেকে ঘামের গন্ধ দূর করতে প্রথমে ডিওডোরেন্ট পরে সুগন্ধি ব্যবহার করা উচিত।
গোসলের পর
শুষ্ক ত্বকে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই গোসলের পর কিছুটা আর্দ্র ত্বকে সুগন্ধি ব্যবহার করলে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যায়।
আগে ডিওডোরেন্ট
ঘর্মাক্ত শরীরে সুগন্ধি দিলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়। তাই শরীর থেকে ঘামের গন্ধ দূর করতে প্রথমে ডিওডোরেন্ট পরে সুগন্ধি ব্যবহার করা উচিত।
কবজি, কানের পেছনের অংশ, কনুইয়ের ভেতরের অংশ ইত্যাদি ‘পালস পয়েন্টে’ ব্যবহার করলে সুগন্ধির সুফল পাওয়া যায় দীর্ঘক্ষণ। কারণ, শরীরের এসব স্থানের তাপ কিছুটা বেশি এবং এই তাপই শরীরের বাকি অংশে ঘ্রাণ ছড়িয়ে দেয়।
দূর থেকে স্প্রে করুন
খুব কাছে থেকে না করে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার দূর থেকে সুগন্ধি স্প্রে করুন। এতে এক জায়গায় ঘ্রাণ পুঞ্জীভূত না হয়ে বরং সমানভাবে সব জায়গায় ছড়িয়ে থাকবে।
কাপড়ে স্প্রে করবেন না
সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে সরাসরি স্প্রে না করে শরীরে করলে বেশিক্ষণ স্থায়ী হয় সুগন্ধি।
বেশি ব্যবহার করবেন না
একসঙ্গে বেশি সুগন্ধি ব্যবহার করবেন না। একবারে বেশি ব্যবহার করলে ঘ্রাণের তীব্রতা বেশি হয়ে যায়, ফলে অনেক সময় ঘ্রাণটি আর সুন্দর থাকে না। এ ছাড়া বেশি সুগন্ধি অন্য মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে।
ঘষা দেওয়া থেকে বিরত থাকুন
কবজিতে সুগন্ধি দিলে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় সত্যি। তবে সুগন্ধি ব্যবহার করেই দুই কবজি ঘষে নেওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে সুগন্ধির অণুর গঠন নষ্ট হয়ে দ্রুত উবে যেতে পারে ঘ্রাণ।
Comments
Post a Comment